মূল বিষয়ে যান

কাউন্সিলিং

ব্যক্তিগত পর্যায়ে সাইকোসোশ্যাল কাউন্সেলিং সাপোর্ট

মন খুলে কথা বলার, মানসিক দৃঢ়তা গড়ে তোলার এবং মানসিক সুস্থতার যত্ন নেওয়ার একটি নিরাপদ ও সহানুভূতিশীল পরিসর।

কখনো কখনো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন একজন, যিনি কোনো বিচার ছাড়াই শুনবেন। স্ট্রেস, অনিশ্চয়তা, আত্মবিশ্বাসের ঘাটতি কিংবা জীবনের কঠিন পরিবর্তনের সময়গুলো পার হতে হাসিন ট্রমা-সেনসিটিভ ও রেজিলিয়েন্স-ফোকাসড সাইকোসোশ্যাল সহায়তা দেন।

হাসিন প্রাথমিক সাইকোসোশ্যাল সাপোর্ট স্কিলস বিষয়ে প্রশিক্ষিত (ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট ও টোকিও বিশ্ববিদ্যালয়)। সাইকোসোশ্যাল সহায়তা ক্লিনিক্যাল চিকিৎসার বিকল্প নয়; বিশেষায়িত সেবার প্রয়োজন হলে আপনাকে সেদিকে পথ দেখানো হবে।

ধরন
ব্যক্তিগত ও গোপনীয়
সময়কাল
২ মাসের জন্য প্রতি সপ্তাহে ১ ঘন্টা
হোয়াটসঅ্যাপ চ্যাট
+৮৮০ ১৮৮৬৩১৩৯৫৭

কাদের জন্য

  • ইয়াং প্রফেশনাল
  • মিড-লেভেল প্রফেশনালস
  • সিনিয়র ম্যানেজমেন্ট টিম
প্রতিটি মানুষেরই কল্পনাতীত সামর্থ্য/সক্ষমতার অধিকারী যা সে নিজেও জানে না। আপনার ক্ষেত্রেও একই কথা সত্যি।
— হাসিন জাহান

আমাদের সম্পর্কে কিছু জানতে চান?

আসুন যুক্ত হই

প্রতিটি মানুষেরই কল্পনাতীত সামর্থ্য/সক্ষমতার অধিকারী যা সে নিজেও জানে না। আপনার ক্ষেত্রেও একই কথা সত্যি।